ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পূর্ববিরোধে বিএনপি কর্মীকে কুপিয়ে জখম, দেশীয় অস্ত্রসহ আটক ৪ ব্যারিস্টার ফুয়াদকে উদ্দেশ্য করে প্রকাশিত চিত্রকর্মের নিন্দাসহ পাঁচ দাবি মুলাদীতে চিরকুটসহ ক্রোকারিজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার রহমতপুরে ৩২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার সয়াবিন তেলের দাম বাড়ায় বিপাকে সাধারণ মানুষ  অন্তুর ছাত্রত্ব বাতিলকে কেন্দ্র করে মামলা পালটা মামলায় উত্তপ্ত বরিশাল আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউট অর্ধেক জনবলে ধুঁকছে বরিশাল পরিবেশ অধিদপ্তর বরিশালে ঐতিহাসিক চরমোনাই মাহফিল আজ শুরু  বাকেরগঞ্জে তরুণকে পিটিয়ে দুই চোখ উপড়ে ফেলার চেষ্টা বরিশালে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু, নতুন ভর্তি ১১৫
  • বাংলাদেশে ৫০ হাজার টন রপ্তানির অনুমতি

    অনির্দিষ্টকালের জন্য পিঁয়াজ রপ্তানি বন্ধ করল ভারত

    অনির্দিষ্টকালের জন্য পিঁয়াজ রপ্তানি বন্ধ করল ভারত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অনির্দিষ্টকালের জন্য পিঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে ভারত। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পিঁয়াজ রপ্তানি করা যাবে না। খবর দ্য হিন্দু ও দ্য ইকনোমিক টাইমসের।

    বিশ্বের সবচেয়ে বড় পিঁয়াজ রপ্তানিকারক দেশ ভারত। গত বছরের ডিসেম্বরে পিঁয়াজ রপ্তারি ওপর নিষেধাজ্ঞা দেয় ভারত। যা বাড়িয়ে চলতি বছরের ৩১ মার্চ করা হয়। কিন্তু এ সময় শেষ হওয়ার আগেই পিঁয়াজ রপ্তানি নিয়ে নতুন করে নিষেধাজ্ঞার কথা জানাল দেশটি।  

    গতকাল শুক্রবার বিকেলে জারি করা একটি আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পিঁয়াজের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। তবে এই নিষেধাজ্ঞার মধ্যেই বাংলাদেশে ৫০ হাজার টন পিঁয়াজ রপ্তানির অনুমতি রয়েছে দেশটির কর্তৃপক্ষের। ভারতের এই নিষেধাজ্ঞা শিগগিরই তুলে নেওয়া হবে বলে আশা করেছিলেন ব্যবসায়ীরা। কেন না, এই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর থেকেই ভারতের স্থানীয় বাজারে পিঁয়াজের দাম অর্ধেকেরও বেশি কমে গেছে। এছাড়া, চলতি মৌসুমের ফসলের নতুন সরবরাহও শুরু হয়েছে।

    এদিকে, চলমান নিষেধাজ্ঞার মধ্যেই গত ৪ মার্চ বাংলাদেশে ৫০ হাজার টন পিঁয়াজ রপ্তানির অনুমতি দেয় ভারত। দেশটির রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল কো-অপারেটিভ এক্সপোর্ট লিমিটেডের (এনসিইএল) মাধ্যমে এই পিঁয়াজ বাংলাদেশে রপ্তানির অনুমতি দেওয়া হয়।

    ভারতের বৈদেশিক বাণিজ্যবিষয়ক মহাপরিচালকের দপ্তরের (ডিজিএফটি) (ডিজিএফটি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে। এতে বলা হয়, নিষেধাজ্ঞার মধ্যেই বাংলাদেশের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতেও ১৪ হাজার ৪০০ টন পিঁয়াজ রপ্তানি করবে নয়াদিল্লি।

    বাংলাদেশে ৫০ হাজার টন পিঁয়াজ রপ্তানির বিষয়ে ভারতের ভোক্তা বিষয়ক দপ্তরের সচিব রোহিত কুমার সিং নয়াদিল্লিতে সাংবাদিকদের জানিয়েছিলেন, ভারতের রপ্তানিকারকরা আগামী ৩১ মার্চ পর্যন্ত এই পিঁয়াজ বাংলাদেশে পাঠাতে পারবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ