ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি সেই এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ
  • পুনাক আরবি শিক্ষা কেন্দ্রসহ বিভিন্ন কাজের উদ্বোধন 

    পুনাক আরবি শিক্ষা কেন্দ্রসহ বিভিন্ন কাজের উদ্বোধন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পুনাক আরবি শিক্ষা কেন্দ্র ও আর্ট স্কুল এবং পুনাক বিএমপি'র প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রের  সম্প্রসারণ, সংস্কার ও সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করা হয়েছে। 

    শুক্রবার সকাল ১০ টায় জেলা পুলিশ লাইন্সে পুলিশ কমিশনার জিহাদুল কবিরের সহধর্মিনী ও পুনাক সভানেত্রী সাদিয়া মাহমুদা এ কাজের উদ্বোধন করেন। 

    এ সময় আরো উপস্থিত ছিলেন, পুনাকের দপ্তর সম্পাদিকা শারমিন আক্তার, ডাঃ সেঁজুতি খান, মৌমিতা রায়, প্রণয় রায় সহ পুনাক বিএমপি'র অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যগণ।

    পুলিশ পরিবারের সন্তানদেরকে মেধাবী ও সৃজনশীল, ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষার মাধ্যমে দেশ ও জাতি গঠনে অবদান রাখতে এই প্রথম ৩৪ জন শিক্ষার্থী নিয়ে পুনাক আর্ট স্কুলের এবং শিক্ষার্থীদের মধ্যে আর্ট উপকরণ বিতরণ ও ১৪ জন শিক্ষার্থী নিয়ে পুনাক আরবি শিক্ষা কেন্দ্রের উদ্বোধনের মধ্য দিয়ে মানবি উদ্যোগ গ্রহণ করলেন পুনাক সভানেত্রী সাদিয়া মাহমুদা। 

    তার এ ধরনের উদ্যোগ শিশুদেরকে আদর্শ ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনের উপযোগী করে গড়ে তোলার পাশাপাশি শিশুর সৃজনশীলতা  ও  মেধাবিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ