ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি সেই এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ
  • ববি উপাচার্যের সঙ্গে মার্কিন দূতাবাস কর্মকর্তাদের মতবিনিময় 

    ববি উপাচার্যের সঙ্গে মার্কিন দূতাবাস কর্মকর্তাদের মতবিনিময় 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া ও মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুর ১২টায় উপাচার্যের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

     
    সভায় মার্কিন দূতাবাসের প্রতিনিধিত্ব করেন দূতাবাসের পাবলিক ডিপ্লোমেসি সেকশনের পাবলিক ইনগেইজমেন্ট কোঅর্ডিনেটর ফারোহা সুহরোয়ার্দ্দী এবং দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স স্পেশালিস্ট ফারহানাজ মেহরিন।  

    মতবিনিময়কালে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের একাডেমিক সহযোগিতা, বিভিন্ন প্রোফেশনাল প্রোগ্রাম এবং স্কলারশিপের বিষয়ে আলোচনা হয়।  

    এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি বিকাশ, ভাষাগত দক্ষতা বাড়ানো, যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফুল ব্রাইট স্কলারশিপ, লংটাইম ও সর্টটাইম কোর্সসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।  

    উপাচার্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের একাডেমিক ও গবেষণা সংক্রান্ত বিষয়ে তাদের সহযোগিতা কামনা করেন।  

    এক্ষেত্রে তারা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন।  

    সভায় বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, কলা ও মানবিক অনুষদের ডিন তানভীর কায়ছার, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. আবদুল্লাহ আল মাসুদ, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. আব্দুল কাইউম, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট (ভারপ্রাপ্ত) ড. হেনা রানী বিশ্বাসসহ বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ