ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি সেই এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ
  • গৌরনদীতে অপচিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

    গৌরনদীতে অপচিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গৌরনদীতে বেসরকারি একটি ক্লিনিকে চিকিৎসকের দায়িত্ব অবহেলায় দ্বীপায়ন রায় (৯) নামের এক শিশু মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকাল নয়টার দিকে উপজেলার টিএন্ডটি মোড় সংলগ্ন সিকদার ক্লিনিকে এ ঘটনা ঘটে। নিহত দ্বীপায়ন উজিরপুর উপজেলার কারফা এলাকার দুলাল রায়ের ছেলে।

    নিহতের আত্মীয় সুশান্ত কুমার অভিযোগ করে বলেন, গত সোমবার দিবাগত রাতে জ্বর, বমি ও মাথার উপসর্গ নিয়ে শিশু দ্বীপায়নকে গৌরনদী সিকদার ক্লিনিকের চিকিৎসক সামিউলের অধীনে ভর্তি করা হয়। 

    সেখানে একদিন চিকিৎসারত থাকা অবস্থায় দ্বীপায়নের শারীরিক অবস্থার অবনতি হয়। গত মঙ্গলাবর রাতে শিশু দ্বীপায়ন বেশি অসুস্থ হয়ে পরলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসককে অনুরোধ করা হয়। কিন্তু স্বজনদের অনুরোধ উপেক্ষা করে চিকিৎসা চালিয়ে যায় ডা. সামিউল। বুধবার সকালে দ্বীপায়ন গুরুত্বর অসুস্থ হয়ে পরলে বারবার ওই চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষকে ডাকলেও তাতে কর্ণপাত করেনি কেউ। 

    অপচিকিৎসা ও দায়িত্বে অবহেলার কারনে সকাল নয়টার দিকে মারা যায় শিশু দ্বীপায়ন। এ বিষয়ে জানতে সিকদার ক্লিনিকের মালিক আব্দুল ওহাবের মুঠোফোনে ফোন দেওয়া হলে তিনি একটি মিটিংয়ে আছেন বলে ফোন কেটে দেন। পরে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া যায়নি। 

    ওই ক্লিনিকের চিকিৎসক সামিউল ইসলামের ০১৯২১১২৩৫৯৭ নাম্বারে একাধিকবার ফোন করা হলেও তার ফোন বন্ধ পাওয়ায় বক্তব্য নেওয়া যায়নি। গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, খবরপেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

    এবিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এবিষয়ে গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামান জানান, নিহতের পরিবার থেকে কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ