ঢাকা বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

Motobad news

বুধ ও বৃহস্পতিবার বরিশাল সহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা- আবহাওয়া অধিদপ্তর

বুধ ও বৃহস্পতিবার বরিশাল সহ  দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা- আবহাওয়া অধিদপ্তর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আগামী দুইদিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বুধবার (১৩ মার্চ) সকাল ৯টায় দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।

২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা এবং বরিশাল বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।


৪৮ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।


এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।


এমএন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন