ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি সেই এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ
  • প্রতিশ্রুতি নয়, জনগণের প্রতিনিধি হতে নির্বাচনে এসেছি : এসএম জাকির হোসেন

    প্রতিশ্রুতি নয়, জনগণের প্রতিনিধি হতে নির্বাচনে এসেছি : এসএম জাকির হোসেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাদক, সন্ত্রাসমুক্ত, আধুনিক এবং স্মার্ট বরিশাল সদর উপজেলা গড়তে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে নেমেছেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন।


    সোমবার (১১ মার্চ) রাতে সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের তালুকদার হাট ও বৈরাগিরপুল এলাকায় গণসংযোগ করেছেন তিনি। এসময় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন তিনি।


    গণসংযোগকালে মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এসএম জাকির হোসেন বলেন, ‘জনগণের ভোটে বিজয়ী হয়ে জনপ্রতিনিধিরা জনগণকে ভুলে যায়। আমি এমন জনপ্রতিনিধি হতে চাই না। আমি জনগণের জনপ্রতিনিধি হতে চাই। জনপ্রতিনিধি হয়ে তাদের সমস্যা-সম্ভাবনা, সুখ দুঃখের সাথি হতে চাই।


    তিনি বলেন,  জনপ্রতিনিধিদের সাথে যদি জনগণের দূরত্ব বেড়ে যায় তাহলে উন্নয়ন সম্ভব না। আমি আপনাদের কথা দিচ্ছি আমি সাধারণ মানুষের জনপ্রতিনিধি হবো। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোরগ্যাংমুক্ত আধুনিক ও স্মার্ট সদর উপজেলা গড়বো। যে উপজেলা দেখতে দেশের অন্যান্য উপজেলার মানুষ আসবে।


    গণসংযোগকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এসময় তারা কারোর প্রলোভনে না পড়ে আধুনিক বরিশাল সদর উপজেলা গড়ে তুলতে এসএম জাকির হোসেনের পাশে থাকার অঙ্গীকার করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ