ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি সেই এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ
  • বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলা নামক দেশের জন্ম হত না, এমপি পংকজ নাথ

    বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলা নামক দেশের জন্ম হত না, এমপি পংকজ নাথ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের গুরুত্ব আরোপ করে সংসদ সদস্য পংকজ নাথ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলা নামক এই দেশটির জন্ম হতো না। 

    তিনি বলেন ৭ মার্চের জাদুর ভাষণের মধ্য দিয়ে বাংলাদেশের নিরস্ত্র মানুষকে অদ্ভুত করে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয়কে ছিনিয়ে এনেছে।

    সোমবার বিকেল ৪ টায় হিজলায় উপজেলা পরিষদ মাঠে সম্মিলিত নাগরিক কমিটির আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। 

    উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাস্টার ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা কৃষক লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন মিন্টু ও যুবলীগ নেতা কাজি লিয়াকত হোসেনের সঞ্চালনায় অলোচনা সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর মহসিন শিকদার, বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য উপাধাক্ষ সাজাহান তালুকদার, উপজেলা ভাষা সৈনিক নায়েব আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ, আওয়ামী লীগের সহ সভাপতি ইকবাল হোসেন মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ  সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার প্রমুখ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ