ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • দুই সেতুতে অতিরিক্ত টোল আদায়, ইজারাদারকে জরিমানা

    দুই সেতুতে অতিরিক্ত টোল আদায়, ইজারাদারকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কুয়াকাটায় গেলেই পর্যটকবাহী বিভিন্ন যানবাহন থেকে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে। 

    এ ঘটনায় শেখ রাসেল সেতু ও শেখ জামাল সেতুর ইজারাদারকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসেন। শনিবার সকালে পর্যটকদের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের জরিমানা করা হয়।

    জানা যায়, কলাপাড়া থেকে কুয়াকাটা পর্যন্ত ২২ কিলোমিটার রাস্তায় হাজিপুর এলাকায় শেখ জামাল ও মহিপুরে শেখ রাসেল সেতুর ইজারাদাররা অতিরিক্ত টোল আদায় করছিলেন। অতিরিক্ত টোল আদায় করা এ উভয় সেতুর ইজারাদার মেসার্স রফিক এন্টারপ্রাইজ। এর স্বত্বাধিকারী রফিকুল হাসান। 

    অভিযোগের সত্যতা পেয়ে শেখ রাসেল সেতুকে ২৫ হাজার ও জামালকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

    ইউএনও জাহাঙ্গীর হোসেন বলেন, সেতু দুটিতে যাত্রীবাহী বাসের টোল ৯০ টাকা কিন্তু তারা পর্যটকবাহী বাসগুলোকে টার্গেট করে ১৮০ টাকার মেমো দিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছেন। তবে ভাড়ার খাতায় ৯০ টাকাই দেখানো হচ্ছে। এ ঘটনায় ইজারাদারকে জরিমানা করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ