ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
  • নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস শেখাতে হবে: তালুকদার মো. ইউনুস 

    নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস শেখাতে হবে: তালুকদার মো. ইউনুস 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট  তালুকদার মো. ইউনুস বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা আর সাংস্কৃতিক চর্চার কোন বিকল্প নেই। 

    শনিবার বিকেলে উজিরপুর উপজেলার সাতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি। 

    তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে  আওয়ামী লীগ বার বার সরকার গঠন করায় দেশে গুনগত বিশ্বমানের আধুনিক তথ্য নির্ভর শিক্ষাব্যবস্থা চালু রয়েছে।  পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামো উন্নয়ন করে যাচ্ছে। তাই নতুন প্রজন্ম কে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিক্ষা দেয়ার জন্য শিক্ষকদের আরো ভূমিকা রাখতে আহবান জানান।  

    সাতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উজিরপুর উপজেলার সাতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের গর্ভনিংবডির সভাপতি শাহিন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ শিকদার বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু,সীমা রানী শীল। 

    এছাড়াও উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইদ্রিস সরদার, সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খায়রুল বাশার লিটনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সাতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের গর্ভনিংবডির সদস্য, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ