ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
  • বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচন

    কথায় নয়, কাজের মাধ্যমে সম্মান পেতে চাই : এসএম জাকির হোসেন

    কথায় নয়, কাজের মাধ্যমে সম্মান পেতে চাই : এসএম জাকির হোসেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শুধু কথা দিয়ে নয়, কাজ করে জনগণের আস্থা অর্জন করার প্রত্যয় ব্যক্ত করেছেন বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন।  

    শনিবার বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের লামচরী মাধ্যমিক বিদ্যালয় ও লামচরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    এসএম জাকির হোসেন আরো বলেন, আমার নতুন করে পাওয়ার কিছু নেই। মহান সৃষ্টিকর্তা আমাকে রাষ্ট্রীয় ও সামাজিকভাবে যা যা পাওয়ার সবই দিয়েছেন। তাই আমি এসেছি সদর উপজেলাবাসীর সেবা করার জন্য। তাদের ভাগ্যের উন্নয়ন করার জন্য। আপনারা আমাকে একটিবার সুযোগ দিন।
    লামচরী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক লাল মিয়া আকন।

    এসময় বিশেষ অতিথি এসএম জাকির হোসেন আরও বলেন, ‘আমি চেয়ারম্যান নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সকল মানুষের সু-চিন্তিত মতামত নিয়ে কাজ করবো। আমার কাছে জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠীর কোন ভেদাভেদ থাকবে না। কারণ আমি মানুষের সেবায় কাজ করতে এসেছি। চেয়ার বড় করার জন্য নয়। 

    বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে এসএম জাকির হোসেন বলেন, বরিশাল সদরে আমাদের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম অনেক উন্নয়ন করেছেন। এই লামছরিতে নদী রক্ষা বাঁধ করে দিয়েছেন। আশা করছি আগামী বর্ষায় এর সুফল এলাকাবাসী পাবে। তারপরও এই এলাকায় আমি একটি পরিপূর্ণ নদী রক্ষা বাঁধ নির্মাণের জন্য প্রতিমন্ত্রী মহোদয়ের কাছে আবেদন জানাবো।

    লামচরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সলিমুল্লাহ ও ইউপি সদস্য রাসেলসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ