ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
  • মোগো সুন্দর বরিশালের মিলন মেলায় নারীদের সংবর্ধনা

    মোগো সুন্দর বরিশালের মিলন মেলায় নারীদের সংবর্ধনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নানা আয়োজনের মধ্য দিয়ে মোগো সুন্দর বরিশাল গ্রুপের প্রথম মিলন মেলা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নগরীর প্লানেট পার্কে দিনব্যাপী অনুষ্ঠিত মিলন মেলায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

    এছাড়া মিলন মেলায় বরিশাল বিভাগের বিভিন্ন জেলার সফল ৮ নারীকে নানা ক্যাটাগরীতে সংবর্ধনা দেয়া হয়।


    মোগো সুন্দর বরিশাল অখবা এমএসবি সোসাইটির এ মিলন মেলায় সংগঠনের উপদেষ্টা সাবেক সিটি কাউন্সিলর এস এম জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক এ কে এম আক্তারুজ্জামান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ শামীম চৌধুরী। 

    বিশেষ অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক-বীর প্রতিক, জেলা সমাজ সেবা কার্যালয়ের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ ও বরিশাল উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি বিলকিস আহম্মেদ লিলি। এছাড়া উপস্থিত ছিলেন মোগো সুন্দর বরিশালের এডমিন মো. ফেরদৌস, সাংবাদিক আরিফুর রহমান, শাহজাদা হিরা ও মোঃ রায়হানসহ অন্যান্যরা। 

    অনুষ্ঠানে সংবর্ধিত নারীরা হলেন কবি ও সাহিত্যিক আয়শা সাথী, নারী সেচ্ছাসেবী (ব্লাড) নুসরাত জাহান সুমা, নারী সেচ্ছাসেবী নাজনীন আক্তার, নারী সেচ্ছাসেবী (পশু পাখি রেসকিউ) সুবর্না সাহা ও নারী উপস্থাপিকা রাখী সায়ন্তনী।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ