ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি
  • দপদপিয়ায় রাজমিস্ত্রির ঘরে দুর্বৃত্তদের আগুন, অল্পের জন্য রক্ষা

    দপদপিয়ায় রাজমিস্ত্রির ঘরে দুর্বৃত্তদের আগুন, অল্পের জন্য রক্ষা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের উত্তর জুড়কাঠি গ্রামে রাজমিস্ত্রি লাভলু হাওলাদারের ঘরে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। 

    আগুন জ্বলতে দেখে টের পেয়ে দ্রুত তা নিভিয়ে ফেলায় রক্ষা পেয়েছেন ওই ঘরে বসবাসকারীরা। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

    রাজমিস্ত্রি লাভলু হাওলাদার অভিযোগ করেন, পাশের গ্রামের রেজাউল করিম, আনোয়ার মাঝি, দুলাল মৃধা, খোকন চন্দ্র দাস ও হালিম গাজী সম্প্রতি তাদের পৈত্রিক সম্পত্তি দখলে নেওয়ার চেষ্টা করে। জমি ছেড়ে চলে না গেলে তাদের মেরে ফেলার হুমকি দেয়া হয়।  

    কিছুদিন আগে বাড়ির পাশে রোপন করা তাদের গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। বিভিন্ন সময় হুমকি দেওয়া লোকজনের মধ্যেই কেউ তার ঘরে আগুন লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। 

    কেরোসিন দিয়ে ঘরের পেছনে এবং ঘরের পাশে ইলেকট্রিক মিটারে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আগুন জ্বলতে দেখে পরিবারের লোকজন ঘর থেকে বের হয়ে পুকুর থেকে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পায় ওই ঘরের বসবাসকারীরা। 

    এ ব্যাপারে দপদপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধা বলেন, রাতে দুর্বৃত্তরা তার ঘরে আগুন লাগিয়েছে বলে জানিয়েছেন রাজমিস্ত্রি লাভলু হাওলাদার। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। 

    নলছিটি থানার ওসি মুরাদ আলী বলেন, রাজমিস্ত্রির ঘরে আগুনের ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ