ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • কলাপাড়ায় হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শীর্ষক সেমিনার 

    কলাপাড়ায় হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শীর্ষক সেমিনার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়া উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেসকাউন্সিল আয়োজিত “গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তু নিষ্ঠ সাংবাদিকতা” শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

    বৃহস্পতিবার বেলা ১১ টায় কলাপাড়া প্রেসক্লাব ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান মিলনায়তনে সেমিনার ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ প্রেসকাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম।

    কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসেনের  সভাপতিত্বে সেমিনারে বাংলাদেশ প্রেস কাউন্সিলের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান সহ অনেকেই বক্তব্য রাখেন।

    এসময় প্রধান অতিথি বিচারপতি নিজামুল হক নাসিম বলেন, সাংবাদিকদের নিয়োগপত্রে বেতন উল্লেখ না থাকলে সেটি নিয়োগপত্র হতে পারে না। নিয়োগপত্রে বেতন অবকাঠামো উল্লেখ থাকতে হবে। আমাদের উদ্দেশ্য সাংবাদিকতার কাজ গণ মানুষের জন্য যেন হয়। সেজন্য কাজ করছে বাংলাদেশ প্রেসকাউন্সিল।

    এছাড়াও তিনি বলেন, হলুদ সাংবাদিকতা প্রতিরোধে সারা বাংলাদেশে সাংবাদিকদের ডাটাবেজ তৈরী হচ্ছে। কাজ চলছে। যারা সাংবাদিকতা ভালোভাবে করবে তারাই ডাটাবেজে থাকবে। 

    এখন নতুন যারা সাংবাদিকতায় আসবে তাদের গ্রাজুয়েশন (ডিগ্রী) পাশ থাকতে হবে। যাদের সাংবাদিকতা ইতোমধ্যে ৫বছরের অভিজ্ঞতা রয়েছে, তাদের শিক্ষাগত যোগ্যতা (ইন্টারমিডিয়েট পাশ) শিথিল থাকবে। এসময় কলাপাড়া, মহিপুর ও কুয়াকাটার পেশাদার সাংবাদিকরা উপস্থিতি ছিলেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ