ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি
  • নলছিটিতে মুরগির খামারে দুর্বৃত্তের আগুন

    নলছিটিতে মুরগির খামারে দুর্বৃত্তের আগুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে একটি মুরগির খামারে আগুন দিয়ে দেড়শতাধিক মুরগিসহ খামারটি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে পৌরসভার গৌরিপাশা এলাকার শিমুল মল্লিকের খামারে এ ঘটনা ঘটে।  

    ক্ষতিগ্রস্ত শিমুলের বাবা মোখলেস মল্লিক জানান, শুক্রবার গভীর রাতে বিকট শব্দ শুনে ঘর থেকে বাইরে নেমে মুরগির খামারে আগুন জ্বলতে দেখেন। 

     এসময় চিৎকার দিলে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলে ততক্ষণে খামারটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। খামারে বৃহস্পতিবার ২৬০ কেটি ধান উঠানো হয়েছিল। এছাড়া ছোট বড় প্রায় দেড় শতাধিক দেশী মুরগি ছিলো। 
    মোখলেস মল্লিক অভিযোগ করেন, আমাদের সঙ্গে স্থানীয় হারুন মল্লিকের ছেলে জাকির মল্লিকের এই খামার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। 

    তিনি আগেই থেকেই আমাদের হুমকি দিয়েছে খামারটি পুড়িয়ে দেবে। আর গভীর রাতে তারাই আগুন দিয়ে জ্বালিয়ে দেয় বলে ধারণা করছি। 

    শিমুলের স্ত্রী শাহনাজ বেগম বলেন, হারুন মল্লিকের কাছ থেকে খামার বানাতে দেড় লাখ টাকা নিয়েছিলাম আর এরজন্য তাঁর ছেলে জাকির মল্লিক খামারে ভাগ হয়েছে। যখন মুরগি উঠাইছি তখন তাদের ভাগের টাকা তিনি নিয়ে গেছেন। 

    আর নগদ তাদের ৯০ হাজার টাকা দিয়ে দেওয়া হয়েছে। বাকি ৬০ হাজার টাকার জন্য তাঁরা আগুন দিয়ে খামারটি জ্বালিয়ে দিয়েছে। এতে আমাদের চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। 

    এ ব্যাপারে জাকির মল্লিকের বাবা হারুন মল্লিক বলেন, আমার ছেলে শুক্রবার রাত চরমোনাই মাহফিলে ছিলেন। তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। 

    নলছিটি  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী বলেন, আগুনে মুরগিসহ ঘর পুড়ে ছাই হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো  হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ