ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ঝালকাঠিতে লাশবাহী প্রাইভেটকারের সঙ্গে পুলিশসহ আহত ৭

    ঝালকাঠিতে লাশবাহী প্রাইভেটকারের সঙ্গে পুলিশসহ আহত ৭
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে লাশবাহী প্রাইভেটকারে সঙ্গে কাভার্ড ভ্যান ও সবজির ভ্যানের ত্রিমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ ৭ জন আহত হয়েছে। শনিবার দুপুরে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির কৃষ্ণকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

    দুর্ঘটনার পর পরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। এদের মধ্যে গুরুতর অবস্থায় চার জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

    পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানায়, বরিশাল থেকে ভাড়ায় চালিত একটি প্রাইভেটকারে নবজাতক একটি মৃত শিশুকে নিয়ে পিরোজপুরের মঠবাড়িয়া যাচ্ছিল স্বজনরা। ঝালকাঠির কৃষ্ণকাঠি এলাকায় আসলে সড়কে একটি কাভার্ডভ্যান ও সবজিবহনকারি একটি ভ্যানের সংঙ্গে ত্রিমুখি সংঘর্ষ হয়। 

    এতে ভ্যানগাড়িটি ছিটকে যায় এবং প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পরে একটি বাড়ির সীমানা প্রাচীরে ধাক্কা লেগে দুমরে মুচরে যায়। এঘটনায় সড়কে কর্তব্যরত ট্রাফিক পুলিশের সদস্য আমিনুল ইসলাম এবং দুটি গাড়ির চালক ও যাত্রীসহ ৭ জন আহত হয়।

    ঝালকাঠি সদর থানার ওসি শহীদুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারটি উদ্ধার করে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। কাভার্ডভ্যানসহ তার চালককে পুলিশী হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ