ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল
  • ববির কেন্দ্রে ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

    ববির কেন্দ্রে ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) শ্রেণীর  ২০২৩-২০২৪  শিক্ষাবর্ষের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় পরীক্ষা শুরু হয়ে বেলা সাড়ে ১২টায় শেষ হয়। পরীক্ষা শুরুর আগে কেন্দ্র পরিদর্শন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

    বরিশাল কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ২ হাজার ২শ’ ৩৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। বরিশালসহ দেশের ৮ বিভাগীয় শহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

    এর আগে গত ২৩ ফেব্রুয়ারি একই কেন্দ্রে ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ২ হাজার ৭শ’ ২০ জন এবং ২৪ ফেব্রুয়ারি ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৪শ’ ৭৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে এই তথ্য জানানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ