ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • ভোলার মেঘনায় ইলিশ ধরার দায়ে আটক ৯ জেলে, ৬ জনের কারাদণ্ড

     ভোলার মেঘনায় ইলিশ ধরার দায়ে আটক ৯ জেলে, ৬ জনের কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনা নদীতে ইলিশ ধরার অপরাধে নয় জেলেকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে ভোলা সদরে দুজন ও সাতজন রয়েছেন।

    যাদের মধ্যে ছয়জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  এছাড়া ২৫ কেজি ইলিশ ও দুই নৌকাসহ বেশ কিছু ইলিশ জব্দ করা হয়েছে।

    দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান এ দণ্ড দিয়েছেন।  

    জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ইলিশের অভয়াশ্রমে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা যাতে ইলিশ ধরতে না পারেন, সেজন্য মৎস্য বিভাগের বেশ কয়েকটি টিম অভিযানে নামে। এ সময় ভোলা সদরের তুলাতলী ও দৌলতখানের মেঘনা থেকে জাল ও মাছসহ নয় জেলেকে আটক করা হয়। এদের মধ্যে ছয়জনের জেল হয়েছে। বাকিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হবে।

     অভয়াশ্রম বাস্তবায়নে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌপুলিশের এ অভিযান অব্যাহত থাকবে। ইলিশ ধরার এ নিষেধাজ্ঞা চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ