ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল
  • ঢাকার রেস্তোরাঁয় আগুন

    নাহিয়ানের বরিশালের বাসায় শোকের মাতম

    নাহিয়ানের বরিশালের বাসায় শোকের মাতম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকার বেইলী রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে মারা যাওয়া বরিশালের শিক্ষার্থী নাহিয়ান আমিনের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে এলাকায়। 

    নাহিয়ান আমিনের বাসা বরিশাল নগরীর আলেকান্দা পলিটেকনিক রোডের সালেহা কটেজে। মর্মান্তিক এই খবরে তার বাসায় ভিড় করেছেন আত্মীয়-স্বজন, প্রতিবেশী, শুভাকাঙ্ক্ষী ও বন্ধুরা। শোকে পাথর হয়ে গেছেন সবাই। 

    স্বজনরা জানান, নাহিয়ান ছোট বেলা থেকেই মেধাবী ছিলেন। তিনি বুয়েটের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। এর আগে তিনি ঢাকার নটরডেম কলেজ থেকে এইচএসসি এবং বরিশাল জিলা স্কুল থেকে ২০২০ সালে এসএসসি পাশ করেন। 
    শুক্রবার সকালে ঢাকায় তার শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। বিকেলে বরিশালে দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ নগরীর মুসলিম গোরস্থানে দাফনের কথা জানিয়েছেন স্বজনরা। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ