ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল
  • বরিশালে বিভিন্ন দাবিতে শ্রমিক সমাবেশ

    বরিশালে বিভিন্ন দাবিতে শ্রমিক সমাবেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শ্রমিকদের সারা বছর কাজের নিশ্চয়তা, বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের নিয়োগপত্র প্রদান, সার্বজনীন রেশনিং ব্যবস্থা চালু এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন দাবিতে বরিশালে শ্রমিক সমাবেশ করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র।

    শহীদ কমরেড তাজুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বরিশাল জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে শুক্রবার সকাল ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। 

    জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি একে আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলাউদ্দিন মোল্লার সঞ্চালনায় শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি স্বপন দত্ত, জেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি আলম খান, দর্জি শ্রমিক নেতা তুষার সেন ও নৌযান শ্রমিক নেতা শেখ আবুল হাসেমসহ অন্যান্যরা। বক্তারা তাদের দাবিসমূহ মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ