ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ
  • জালে ধরা পড়ল ৭ ‘পাখি মাছ’, ৪২ হাজারে বিক্রি

    জালে ধরা পড়ল ৭ ‘পাখি মাছ’, ৪২ হাজারে বিক্রি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বঙ্গোপসাগর জেলের জালে ধরা পড়েছে সাতটি ‘পাখি মাছ’। পরে মাছগুলো ডাকের মাধ্যমে ৪২ হাজার টাকায় বিক্রি করা হয়।

    বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বঙ্গোপসাগর থেকে বরগুনার পাথরঘাটা বিএফডিসি ঘাটে নিয়ে আসে এফবি মারিয়া নামের একটি ট্রলারের জেলেরা। এসময় এই পাখি মাছগুলো এক নজর দেখতে ভিড় জমায় স্থানীয়রা।  

    জানা গেছে, জেলের জালে সাতটি সামুদ্রিক ‘পাখি মাছ’ ধরা পরে। প্রতিটি মাছ সাত ফুট লম্বা। এর মধ্যে একটি মাছের ওজন ৮০ কেজি। প্রতিটি মাছ ছয় হাজার করে মোট ৪২ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। স্থানীয় এলাকায় এই মাছটি ‘পাখি মাছ’ এবং ‘গোলপাতা মাছ’ হিসেবে পরিচিত।

    মেসার্স জোবায়ের এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. সেলিম মিয়া জানান, কয়েকদিন আগে তার আড়তের ট্রলার এফবি মারিয়া ট্রলারটি গভীর সমুদ্রে মাছ শিকার করতে যায়। সমুদ্রে জাল ফেলে অপেক্ষা করলে অন্যান্য মাছের সঙ্গে সাতটি পাখি মাছ ধরা পরে। একেকটি মাছ ছয় হাজার টাকায় পাইকার জাহিদুলের কাছে বিক্রি করেছেন তিনি।

    পাইকার মো. জাহিদুল জানান, উপকূলীয় অঞ্চলে পাখি মাছের চাহিদা কম। তাই কম টাকায় ক্রয় করেছেন তিনি। এ মাছগুলো বিদেশেও রপ্তানি হয়। তবে দেশের নামিদামি রেস্টুরেন্টগুলোতে এ মাছের চাহিদা রয়েছে। তিনি মাছগুলো বেশি দামে বিক্রির জন্য ঢাকায় পাঠাবেন বরে জানান।

    পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, এটি গভীর সমুদ্রের মাছ। এর বৈজ্ঞানিক নাম সেইল ফিস (Sail-Fish)। তবে এ অঞ্চলে এই মাছ পাখি হিসেবে পরিচিত। খেতে খুব সুস্বাদু। বিদেশে পাখি মাছের চাহিদা রয়েছে তাই রপ্তানি হয়ে থাকে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ