ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ইউপি নির্বাচন: মুলাদীতে সংঘর্ষ, আহত ১০

    ইউপি নির্বাচন: মুলাদীতে সংঘর্ষ, আহত ১০
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরিশালের মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নে দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকের নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষনিকভাবে আহতদের নাম জানা যায়নি।

    আজ সোমবর (২১ জুন) সকাল সাড়ে ১০টায় ভোট চলাকালে কাজিরচর ইউনিয়নের প্যাদারহাট ওয়াহেদিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দের ভেতরে এবং বাইরে এ ঘটনা ঘটে। এসময় পুলিশ লাঠিচার্জ করে দুই গ্রুপকে ছত্রভঙ্গ করে দিয়েছে।

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোট কেন্দ্রে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাজিরচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে কাঞ্চন প্যাদা (মোরগ) ও মাসুম সিকদার (টিউবওয়েল) প্রতীকের মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে কেন্দ্রের বাইরে কথা কাটাকাটি এবং পরে হাতাহাতি হয়।

    এসময় পুলিশ লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। পরে দুই গ্রুপ কেন্দ্রের বাইরে বের হয়ে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় ইটের আঘাতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

    এদিকে, ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পেয়ে টহল পুলিশ এবং স্ট্রাইকিং ফোর্স বিজিবি এসে লাঠিচার্জ করে দুই গ্রুপকে ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে পরিস্থিনি নিয়ন্ত্রনে রয়েছে বলে জানিয়েছেন মুলাদী থানার অফিসার ইন-চার্জ (ওসি) এস.এম মাকসুদুর রহমান।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ