ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা
  • মনপুরায় সরকারি সোলার ল্যাম্পপোস্ট ভেঙ্গে ফেলেছে যুবলীগ সভাপতি

     মনপুরায় সরকারি সোলার ল্যাম্পপোস্ট ভেঙ্গে ফেলেছে যুবলীগ সভাপতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় আসন্ন উপজেলা নির্বাচনে এক প্রার্থীর সর্মথনে দোয়া চেয়ে বাজারে স্থাপিত সরকারি সোলার চালিত ল্যাম্পপোস্টে (স্ট্রিট লাইট) ফেস্টুন লাগাতে গিয়ে ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে ওয়ার্ড যুবলীগ সভাপতি আলাউদ্দিন সর্দারের বিরুদ্ধে। এই ঘটনায় স্থানীয়দের পাশাপাশি ব্যবসায়ীরা ক্ষুব্দ হয়ে ওঠেন। ওই ঘটনায় জড়িতদের বিচার দাবী করেন ব্যবসায়ীরা।

    গতকাল বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ভূঁইয়ারহাট বাজারে এই ঘটনা ঘটে।

    অভিযুক্ত আলাউদ্দিন সর্দার উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। এছাড়াও ওই ঘটনায় রহিম ও কামাল নামে আরও দুই জন জড়িত। এদের সবার বাড়ি হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

    স্থানীয় ও ব্যবসায়ীরা জানান, বুধবার সকাল আনুমানিক সাড়ে ১০ টার দিকে ভূঁইয়ারহাট বাজারে ওয়ার্ড যুবলীগ সভাপতি আলাউদ্দিন সর্দারের নেতৃত্বে রহিম ও কামাল সোলার চালিত ল্যাম্পপোস্টে (স্ট্রিট লাইট) আসন্ন উপজেলা নির্বাচনে প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপকের সমর্থনে ফেস্টুন লাগাতে যায়। তখন সোলার চালিত ল্যাম্পপোস্টটি (স্ট্রিট লাইট) ভেঙ্গে পড়লে তখন ওয়ার্ড যুবলীগ সভাপতি আলাউদ্দিন সর্দার লাফ দিয়ে একপাশে পড়ে যায়।

    ব্যবসায়ীরা আরও জানান, রাতের অন্ধকার দুর করার জন্য সরকারিভাবে বাজারে এই ল্যাম্পপোস্টটি স্থাপন করা হয়েছে গত তিন বছর আগে। এখন সোলার চালিত ল্যাম্পপোস্টটি ভেঙ্গে ফেলায় বাজার অন্ধকার থাকবে। ব্যবসা-বানিজ্যে অসুবিধা হবে। যারা এই ঘটনায় জড়িত তাদের বিচার দাবী করেন ব্যবসায়ীরা। 

    জানা যায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কাবিখা-টিআর প্রকল্পে মাধ্যমে সরকার দুর্গম অঞ্চলে সোলার চালিত ল্যাম্পপোস্ট (স্ট্রিট লাইট) প্রতিটি বাজারে রাস্তার পাশে স্থাপন করে। এতে প্রতিটি ল্যাম্পপোস্ট (স্ট্রিট লাইট) স্থাপন করতে ৭৭ হাজার থেকে এক লক্ষ ৩০ হাজার টাকার ওপর খরচ হয়।

    এই ব্যাপারে অভিযুক্ত ওয়ার্ড যুবলীগের সভাপতি আলাউদ্দিন সর্দারের মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি তবে এই ব্যাপারে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির জানান, ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে।

     হাজিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি নিজাম উদ্দিন হাওলাদার জানান, ঘটনাটি শুনেছি। সাংগঠনিক ও আইনি ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

    এ ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম জানান, ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

    উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহিরুল ইসলাম জানান, ঘটনা শুনেছি। ভেঙ্গে ফেলা ল্যাম্পপোস্টটি হেফাজতে নিতে চৌকিদারকে বলা হয়েছে। ব্যবস্থা নেওয়া হচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন