ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • পাথরঘাটায় পারিবারিক কলহে গৃহবধূর আত্মহত্যা

    পাথরঘাটায় পারিবারিক কলহে গৃহবধূর আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় পাতিবারিক কলহের জেরে রিনা বেগম (৪০) নামে এক গৃহবধূর চালের পোকা দমনের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

    গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের তালুক চরদুয়ানী এলাকায় এ ঘটনা ঘটে। রিনা বেগম চরদুয়ানী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের এমাদুল হকের স্ত্রী।

    রিনার ভাই শাহ জালাল অভিযোগ করেন, বিয়ের পর থেকেই রিনাকে তার শ্বশুরবাড়ির লোকজন মানসিক নির্যাতন করে আসছিল। 

    এর সূত্র ধরে তার স্বামীও কিছু কথা বললে তা মানতে না পেরে আমাদের বাড়িতে আসে। বাড়ির সকলের অজান্তে চালের পোকা দমনের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। 

    পরে মা দেখতে পেয়ে জানালে তাকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    রিনার স্বামী এমাদুল হক জানান, তার স্ত্রী রিনার দীর্ঘদিন ধরে মানসিক সমস্যা ছিল। কিছু দিন আগেও তাকে খুলনা নিয়ে চিকিৎসা করানো হয়। এরপর বাবার বাড়ি গিয়ে বিষ খেয়ে আত্মাহত্যা করেছে।

    পাথরঘাটা থানার ওসি (তদন্ত) সাইফুজ্জামান বলেন, গৃহবধূর লাশের সুরতহাল করা করেছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ