ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল
  • গৌরনদীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

    গৌরনদীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শহীদদের বেদিতে পুষ্পার্ঘ অর্পণ সহ নানান কর্মসূচীর মধ্যদিয়ে গৌরনদীতে জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। 

    গতকাল বুধবার রাত ১২ টা ১ মিনিটে উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রথমেই শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন  পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী) ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য ও বরিশাল জেলা আ’লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি। 

    এসময় উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


    পরে উপজেলা নির্বাহী অফিসার আবু আবদুল্লাহ খানের নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের জনতা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ