ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব
  • পাচারের অর্থ ফেরত আনার দাবিতে বরিশালে বিক্ষোভ

    পাচারের অর্থ ফেরত আনার দাবিতে বরিশালে বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অর্থ পাচারকারী ও ঋণখেলাপিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পাচার হওয়া অর্থ ফেরত আনার দাবিতে নগরীর বাংলাদেশ ব্যাংক অভিমুখে বিক্ষোভ মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট।  

    সোমবার বেলা ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

    শুরুতে নগরীর অশ্বিনী কুমার হল চত্বর থেকে বাংলাদেশ ব্যাংক অভিমুখে বাম গণতান্ত্রিক জোটের নেতারা বিক্ষোভ মিছিল নিয়ে যান।

    মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা শাখার সভাপতি কমরেড অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম এবং বক্তব্য রাখেন, বাসদ জেলা শাখার সমন্বয়কারী ডা. মনীষা চক্রবর্তী।

    বক্তারা বলেন, দক্ষিণ এশিয়ায় অর্থ পাচারে ভারতের পরেই বাংলাদেশের অবস্থান। প্রতি বছর বাংলাদেশ থেকে ৮০ হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে, যা দিয়ে কমপক্ষে দুইটি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব।  

    ঋণখেলাপিদের কাছ থেকে ঋণ আদায়ের ব্যবস্থা না করে বা দোষীদের শাস্তির আওতায় না এনে কেন্দ্রীয় ব্যাংক তাদের আশ্রয় প্রশ্রয় দিয়ে জনগণের স্বার্থের বিরুদ্ধে ও লুটেরাদের পক্ষে নগ্ন অবস্থান নিচ্ছে।

    বক্তারা অবিলম্বে অর্থ পাচারকারি ও ঋণখেলাপিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং পাচার হওয়া অর্থ ফেরত আনার জোর দাবি জানান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ