ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • আমতলীতে শিক্ষা প্রতিষ্ঠানে চুরি!

    আমতলীতে শিক্ষা প্রতিষ্ঠানে চুরি!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নে সদ্য সরকারী হওয়া উত্তর পূর্ব তক্তাবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। গতকাল রোববার দিবাগত গভীর রাতে ওই চুরির ঘটনা ঘটে।

    জানা যায়, চোরের দল ওই শিক্ষা প্রতিষ্ঠানটির পাশের একটি পরিত্যক্ত একতলা ভবনের ছাদ বেয়ে দোতালায় উঠে সিরি বেয়ে তিন তলায় গিয়ে সেখানে অবস্থিত দুটি ক্লাশ রুমের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ৮টি সিলিং ফ্যান ও একটি রুমের মধ্যে থাকা পুরাতন ভাঙা বেঞ্চের ৭ থেকে ৮ মন লোহা চুরি করে নিয়ে যায়।

    সোমবার সকালে শিক্ষকরা বিদ্যালয়ে গিয়ে ওই চুরি সংগঠিত হওয়ার ঘটনা দেখতে পেয়ে বিষয়য়টি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসকে জানান।

    এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান তালুকদার বলেন, সদ্য সরকারী হওয়ায় ওই শিক্ষা প্রতিষ্ঠানে কোন নৈশ প্রহরী না থাকার সুযোগে চোরের দল বিদ্যালয়ের দুটি ক্লাশ রুমের তালা ভেঙে ৮টি সিলিং ফ্যান ও পুরাতন ভাঙা বেঞ্চের ৭ থেকে ৮ মন লোহা চুরি করে নিয়ে গেছে। ওই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম ওই শিক্ষা প্রতিষ্ঠানে চুরি সংঘঠিত হওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চুরির বিষয়ে আমতলী থানায় অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে।

    আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, এ বিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ