ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব
  • তৃতীয় স্ত্রীসহ ব্যাগভর্তি গাঁজা নিয়ে যাওয়ার সময় মাদক ব্যবসায়ী আটক

    তৃতীয় স্ত্রীসহ ব্যাগভর্তি গাঁজা নিয়ে যাওয়ার সময় মাদক ব্যবসায়ী আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মোটরসাইকেলে ব্যাগভর্তি গাঁজা নিয়ে যাওয়ার সময় উজিরপুরে এক দম্পতিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

    সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের ইচলাদী টোল প্লাজা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

    আটক মানিক মোল্লা (৪০) নগরীর পলাশপুর এলাকার আব্দুর রশিদ মোল্লার ছেলে। আলেয়া বেগম (৩২) আটক মানিক মোল্লার তৃতীয় স্ত্রী।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) ইশতিয়াক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইচলাদী টোল প্লাজায় অভিযান চলছিল। তখন এক দম্পতি মোটরসাইকেলে চেপে দুটি বিশালাকৃতির ব্যাগ নিয়ে টোলপ্লাজা অতিক্রম করছিলেন। 

    তাদের দেখে সন্দেহ হলে মোটরসাইকেল থামানো হয়। পরে তাদের ব্যাগ তল্লাশি করে ৬ কেজি গাঁজা পাওয়া যায়। তিনি জানান, আটক মানিক মোল্লার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, দীর্ঘদিন ধরে মানিক মোল্লা বিভিন্ন জায়গা থেকে মাদক কিনে বরিশালের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছেন। 

    আমরা তাকে নজরে রেখেছিলাম। সোমবার টোল প্লাজায় অভিযান চালিয়ে গাঁজাসহ সস্ত্রীক তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় এসআই ইশতিয়াক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ