ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব
  • বানারীপাড়ায়  নিপা ভাইরাসে প্রাণ গেল শিশু তহুরার

    বানারীপাড়ায়  নিপা ভাইরাসে প্রাণ গেল শিশু তহুরার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বানারীপাড়ায় নিপা ভাইরাসে তিন বছরের এক শিশু মারা গেছে। রোববার দুপুর পৌনে ১২টার দিকে তহুরা নামের এ শিশু প্রায় এক মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে মারা যায়। বানারীপাড়ায় নিপা ভাইরাসে এবারই প্রথম এমন মৃত্যু ঘটে।

    শিশু তহুরা উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের আহম্মদাবাদ বেতাল গ্রামের সাবেক ইতালী প্রবাসী ও বর্তমানে ব্যবসায়ী ইমাম হোসেন সান্টুর মেয়ে। শিশু তহুরার মৃত্যুর পুরো বাড়িজুড়ে বিরাজ করছে শোকের ছায়ায়। স্বজনদের আহাজারিতে বাড়ির পরিবেশ ভারি হয়ে ওঠে। 

    আজ বাদ এশা গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। 

    তহুরার বড় চাচা সাবেক ইউপি চেয়ারম্যান এমএ সালেক হাওলাদার জানান, ভাতিজি তহুরা বাড়িতে কাঁচা খেজুরের রস খাওয়ার সপ্তাহ খানেক পর অসুস্থ হয়ে পড়ে।

    এক মাস আগে প্রথমে তাকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় মহাখালীর আয়শা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৮ দিন চিকিৎসার পরে সংকটাপন্ন অবস্থায় ঢাকার শিশু হাসপাতালে স্থানান্তর করা হয়। শিশু হাসপাতালে ২০ দিন পিআইসিউতে চিকিৎসা নিয়ে  রোববার শিশু তহুরা মারা যায়।

    তহুরার আরেক চাচা জামাল রেজা জানান, তার ভাতিজিকে প্রথমে ঢাকার আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ও পরে শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখানে সে শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম. মনির হোসেনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিল। চিকিৎসক তাদের জানিয়েছেন তহুরা নিপা ভাইরাসে আক্রান্ত ছিল। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ