ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের
  • আমাদের সকল ক্ষেত্রে স্মার্ট হতে হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী 

    আমাদের সকল ক্ষেত্রে স্মার্ট হতে হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম বলেছেন, ডিজিটাল বাংলাদেশ থেকে এখন ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। স্মার্ট বাংলাদেশে পৌঁছাতে হলে দেশের নাগরিকদের স্মার্ট হতে হবে,  লেখা পড়ায় স্মার্ট হতে হবে, আমাদের কার্যক্রমে স্মার্ট হতে হবে, আমাদের সকল ক্ষেত্রে স্মার্ট হতে হবে তাহলেই  স্মার্ট বাংলাদেশ গড়তে পারবো।

    রোববার সকাল ১০ টায় বরিশালের বেগম তফাজ্জেল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

    পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, আমাদের কর্মকান্ডে লেখাপড়ায় স্মার্ট হতে না পারি তাহলে কিন্তু স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার যে কাজ করে যাচ্ছে সেই লক্ষ্যে  পৌঁছাতে পারবো না। 

    বেগম তফাজ্জেল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের গভর্নিংবডির সভাপতি প্রফেসর মো. আব্দুল মোতালেব হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বচেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর মো. মোয়াজ্জেম হোসেন, মহানগর  যুবলীগের  যুগ্ম আহবায়ক আলহাজ মাহমুদুল হক খান মামুন প্রমুখ।

    এছাড়া উপস্থিত ছিলেন, বরিশাল সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন রয়েল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আয়শা কবীর লুনা  ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবির, সাবেক কাউন্সিলর জাকির হোসেন ভুলু, কাউন্সিলর ফরিদ উদ্দিন ও মফিজুর রহমান টুটুল। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ