ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • ভোলায় ভাঙারি দোকানে মিললো হাজার পিস নতুন বই

    ভোলায় ভাঙারি দোকানে মিললো হাজার পিস নতুন বই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলতখান থেকে নতুন শিক্ষাবর্ষের বিপুল পরিমাণ বই উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফিরোজের ভাঙারি দোকানের গোডাউন থেকে বইগুলো উদ্ধার করা হয়।

    দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্য রঞ্জন খাসকেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই গোডাউন থেকে প্রায় এক হাজার পিস নতুন বই উদ্ধার করি। উদ্ধার হওয়া বইগুলো ২০২৪ শিক্ষাবর্ষের। এগুলো মাদরাসা শিক্ষাবোর্ডের প্রাথমিকের বিভিন্ন শ্রেণির। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।


    তিনি আরও জানান, বইগুলো কোন মাদরাসা থেকে চুরি হয়েছে সেটার খোঁজখবর নিচ্ছি। এছাড়াও বিষয়টি গভীরভাবে আমরা তদন্ত করে যাচ্ছি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ