ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ নবজাতকদের জন্য ম্যালেরিয়া চিকিৎসার অনুমোদন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি কবে কমতে পারে গরম, জানালো আবহাওয়া অধিদপ্তর মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
  • উজিরপুরে খতনার সময় শিশুর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ

    উজিরপুরে খতনার সময় শিশুর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল জেলার উজিরপুরে শিশুর সুন্নাতে খৎনা করতে গিয়ে অধিকাংশ লিঙ্গ কেটে ফেলেছে ওস্তা নামের ভুয়া চিকিৎসক বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

    ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, উপজেলার বড়াকোঠা ইউনিয়নের সাকরাল গ্রামের সোহাগ আকনের ছেলে ইব্রাহিম আকন (৭) এর ১৭ ফেব্রুয়ারি দুপুর ২টার দিকে সুন্নাতে খৎনা করে গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার  চিকিৎসক (ওস্তা) রহমত মোল্লা। 

    সুন্নাতে খৎনা করতে গিয়ে  অনভিজ্ঞ  চিকিৎসক ওস্তা রহমত মোল্লা (৬০) ওই শিশুর অধিকাংশ লিঙ্গ কেটে ফেলেছে। এরপর অতিরিক্ত রক্তক্ষরণ  শুরু হলে তাকে প্রথমে উজিরপুর হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হলে কর্তব্যরত ডা. অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে বরিশাল হাসপাতালে প্রেরণ করেন। 

    এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি। এ ঘটনায় অভিযুক্ত রহমত মোল্লাকে ফোন করা হলে তিনি বলেন ভুলে বেশি কেটে গেছে বলে বিষয়টি এড়িয়ে যান।  উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জাফর আহম্মেদ জানান, বিষয়টি জানা নেই, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ