ঢাকা বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

Motobad news

৩৪৪ উপজেলায় ভোট কবে জানালো ইসি

৩৪৪ উপজেলায় ভোট কবে জানালো ইসি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দেশের ছয়টিও নির্বাচনী অঞ্চলের ৩৪৪টি উপজেলার নির্বাচন কখন হবে জানালো নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে চারটি ধাপে কোন জেলার কোন উপজেলায় ভোট কবে হবে তালিকা প্রকাশ করেছে সংস্থাটি।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা। সম্প্রতি ইসি সচিব জাহাংগীর আলম এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, প্রথম ধাপের ভোটগ্রহণ হবে ৪ মে, দ্বিতীয় ধাপে ১১ মে, তৃতীয় ধাপে ১৮ মে এবং চতুর্থ ধাপের ভোট হবে ২৫ মে।


ইসি ঘোষিত তালিকা অনুযায়ী- রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলে প্রথম ধাপে ১০৮টি, দ্বিতীয় ধাপে ১২১টি তৃতীয় ধাপে ৭৭টি, ও চতুর্থ ধাপে ৩৮টি উপজেলায় ভোট হবে। এছাড়া সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের উপজেলাগুলোর তালিকা পরবর্তীতে প্রকাশ করা হবে। দেশে ৪৯৫টি উপজেলার মধ্য নির্বাচন উপযোগী উপজেলা রয়েছে ৪৫২টি।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন