ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • বরিশালে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ২

    বরিশালে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে থানা পুলিশের পৃথক অভিযানে ২০০টি ইয়াবা ট্যাবলেটসহ একজন এবং দুই কেজি গাঁজাসহ আরও একজনকে আটক করা হয়েছে।

    মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

    সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানবন্দর থানার একটি দল সোমবার (১২ ফেব্রুয়ারি) রাতে সাতমাইল বাজারের মোহনগঞ্জ সড়কের প্রবেশমুখ থেকে মো. জাহান হাওলাদার (৩৪) নামে এক ব্যক্তিকে ২০০টি ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। আটক জাহান বরিশাল নগরের ২৫ নম্বর ওয়ার্ডের বটতলা এলাকার বাসিন্দা।

    অপরদিকে, একই রাতে বিমানবন্দর থানার আরেকটি দল গড়িয়ারপাড় গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে মো. শামীম সরদার (৩৯) নামে এক ব্যক্তিকে দুই কেজি গাঁজাসহ আটক করে। আটক সোহাগ পিরোজপুরের নেছারাবাদের সোহাগদল গ্রামের বাসিন্দা।

    এ ঘটনায় বিমানবন্দর থানায় পৃথক মামলা দায়ের করে অভিযুক্তদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ