ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভার্চুয়াল প্ল্যান্ট ম্যাপ বিষয়ক ওয়েবসাইট উদ্বোধন

     বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভার্চুয়াল প্ল্যান্ট ম্যাপ বিষয়ক ওয়েবসাইট উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিশ্ববিদ্যালয় ভার্চুয়াল প্ল্যান্ট ম্যাপ শীর্ষক একটি ওয়েবসাইট  উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১ টায়  এ ওয়েবসাইটের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া। 

    ওয়েবসাইট উদ্বোধন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে সেমিনারের আয়োজন করা হয়। 

    সেমিনারে প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের  ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন ড. সুব্রত কুমার দাস এবং গবেষণা ও সম্প্রসারণ অফিসের পরিচালক ড. সাখাওয়াত হোসেন।  

    সেমিনারে গবেষণা ফলাফল উপস্থাপন করেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি ওয়েব-বেইজড ভার্চুয়াল প্ল্যান্ট ম্যাপ প্রণয়ন প্রকল্পের মূখ্য গবেষক বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. ঈশিতা হায়দার। 

    উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান উজ্জ্বল হোসেনের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. আব্দুল কাইউম। এসময় উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 
    ওয়েবসাইটে ১৬০০ এর অধিক প্ল্যান্ট বিষয়ক ডাটা রয়েছে। 

    এখানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্ল্যান্টের বিস্তারিত বর্ণনা রয়েছে এবং এ ডাটাগুলো উন্মুক্ত। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কোন প্ল্যান্টের অবস্থান কোথায় তা সহজেই সনাক্ত করা যাবে যা বিভিন্ন গবেষণায় সহায়তা করবে।

    উল্লেখ্য, আইসিটি ডিভিশনের সহায়তায় বিশ্ববিদ্যালয় ভার্চুয়াল প্ল্যান্ট ম্যাপ শীর্ষক প্রকল্পটি পরিচালিত হয়েছে এবং এটি বাংলাদেশের প্রথম ওয়েববেইসড ভার্চুয়াল প্ল্যান্ট ম্যাপ। গুগলের https://rb.gy/54qazz  এই লিংকটির মাধ্যমে বিশ্ববিদ্যালয় ভার্চুয়াল প্ল্যান্ট ম্যাপ শীর্ষক ওয়েবসাইটে প্রবেশ করা যাবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ