ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • লালমোহনে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

    লালমোহনে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে নূরনবী (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

    নিহত নূরনবী উপজেলার পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের লাঙলখালী স্টেডিয়াম এলাকার নয়নের ছেলে।  রোববার সকালের দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সকালের দিকে শিশু নূরনবীকে নিয়ে স্টেডিয়ামের মাঠে কাঠের গুড়ি শুকানোর কাজ করছিলেন তার মা রেশমা বেগম।
    মায়ের অগোচরে শিশু নূরনবী পাশের পুকুরে পড়ে যায়। কিছু সময় পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা রেশমা বেগম।

    খোঁজাখুঁজির একপর্যায় পুকুরের মধ্যে নূরনবীকে ভাসতে দেখে চিৎকার দিলে স্থানীয়রা এসে শিশু নূরনবীকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

    কোনো অভিযোগ না থাকায় ওই শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ