ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • ছাগল চোরের বিরুদ্ধে মামলা করে বিপাকে কৃষক 

    ছাগল চোরের বিরুদ্ধে মামলা করে বিপাকে কৃষক 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে ছাগল চোরের বিরুদ্ধে মামলা করে বিপাকে পরেছে ভুক্তভোগী এক কৃষক। 

    সংঘবদ্ধ চোর চক্র হুমকী ধামকী ও মিথ্যা মামলা দিয়ে অসহায় কৃষককে সর্বশান্ত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী কৃষক বাহাদূর মৃধা (৫০)। 

    শনিবার বেলা ১১টায় কলাপাড়া সাংবাদিক ফোরামে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। এ সময় অন্যদের মধ্যে বাচ্চু মৃধা, বশির মৃধা, সোহাগ সন্নমত প্রমুখ উপস্থিত ছিলেন।

    তিনি বলেন, গত ২৪ জানুয়ারী বিকেল সাড়ে ৩ টায় পরিবারের সদষ্যদের বাঁধার মুখে কৃষক বাহাদূর মৃধার আনুমানিক ৩০ হাজার মূল্যের একটি খাশি ছাগল জোর করে লুট করে নেয়। 

    ওই ইউনিয়নের গিলাতলা গ্রামের বাসিন্দা জুয়েল সন্নসত ও আবু তালেব সরদার সহ ৬/৭ জন। এ ঘটনার সুষ্ঠ বিচার চেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পেছনে অনেক ঘুরাঘুর করার পরও প্রতিকার না পেয়ে গত ৩১ জানুয়ারী মোকাম কলাপাড়া উপজেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি নালিশী মামলা দায়ের করেন। মামলা নম্বর ১২৫/২০২৪। 

    এতে চোর চক্র ক্ষিপ্ত হয়ে উল্টো ছাগল মালিকের বিরুদ্ধে মিথ্যা ঘটনা সাজিয়ে পরবর্তী ৬ ফেব্রুয়ারি একটি হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করে। পাশাপাশি তাদের হুমকী দিয়ে আসছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ