ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ
  • পটুয়াখালীতে  ইউপি চেয়ারম্যানের পা থেঁতলে দিয়েছে দুর্বৃত্তরা

    পটুয়াখালীতে  ইউপি চেয়ারম্যানের পা থেঁতলে দিয়েছে দুর্বৃত্তরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর মহিপুর থানার লতাচাপলী ইউপি চেয়ারম্যান মো. আনছার উদ্দিন মোল্লা সস্ত্রীক হামলার শিকার হয়েছেন। এসময় হাতুড়ি দিয়ে পিটিয়ে চেয়ারম্যানের পা থেঁতলে দিয়েছে দুর্বৃত্তরা।

    বুধবার (৭ ফেব্রুয়ারি) রাতে কলাপাড়ার আলীপুর অগ্রণী ব্যাংক সংলগ্ন রাস্তায় এ হামলার ঘটনা ঘটে।

    স্থানীয়ভাবে জানা যায়, হামলাকারীরা হাতুড়ি দিয়ে তার দুই হাঁটু পর্যন্ত থেঁতলে দিয়েছে। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে আঘাতে চিহ্ন রয়েছে। এসময় তার স্ত্রীর ওপরও হামলা চালানো হয়েছে। হামলার পর গুরুতর আহত অবস্থায় স্থানীয় উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। 

    প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

    আহত লতাচাপলী ইউপি চেয়ারম্যান মো. আনছার উদ্দিন মোল্লা বলেন, গ্রামের বাড়ি ইউনিয়নের তাহেরপুর থেকে আলীপুরস্থ বাসায় ফেরার পথে আমাকে হত্যা উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। নজরুল ইসলাম ফকিরের নেতৃত্বে আলম ফকির, সোহেল ফকির, সেলিম ফকির, শাহীন, সুমন, রাজু, হেলেন কিলার বিউটিসহ আরো কয়েকজন হামলা চালিয়েছে।

    কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসক মুমসাদ সায়েম পুনাম বলেন, তার দুই পা ও কাধসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রচুর রক্ত ক্ষরণ হয়েছে। উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    আহত চেয়ারম্যানের বড় ভাই কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক মোল্লা জানান, পূর্ব পরিকল্পিতভাবে তার ভাইকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে।

    মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, হামলার পর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ