ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • ভোলায় ইট বোঝাই ট্রলি খাদে পড়ে চালকের মৃত্যু

    ভোলায় ইট বোঝাই ট্রলি খাদে পড়ে চালকের মৃত্যু
    মো. জহিরুল ইসলাম (ফাইল ছবি)
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলা সদর উপজেলায় ইট বোঝাই ট্রলি উল্টে খাদে পড়ে মো. জহিরুল ইসলাম (২৭) নামের এক চালক নিহত হয়েছেন। নিহত জহিরুল ইসলাম উপজেলার রাজাপুর ইউনিয়নের চর মনসা গ্রামের কাশেম পালোয়ানের ছেলে। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে রাজাপুর ইউনিয়নের ক্লোজার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জহিরুল ইসলাম দুপুরের দিকে তার ট্রলিতে ইট বোঝাই করে রাজাপুরের মাছকাজী বাজারের দিকে যাচ্ছিলেন।


    এ সময় ট্রলিটি ক্লোজার বাজার এলাকার আলম হাওলাদার বাড়ির সামনে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পাশে থাকা পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা চালক জহিরুল ইসলামকে আহত অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    ভোলা সদর মডেল থানার ওসি মো. মনির হোসেন মিঞা জানান, নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ