ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • গৌরনদীতে যুবলীগ নেতাকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ

    গৌরনদীতে যুবলীগ নেতাকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জেলার গৌরনদী উপজেলার চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীর পক্ষে গণসংযোগকালে রাশেদ হাওলাদার নামে এক যুবলীগ নেতাকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে।

    সোমবার (০৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গৌরনদী বাসস্ট্যান্ডে এলাকায় এ ঘটনা ঘটে।

    পরে আহত ওই যুবলীগ নেতাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    আহত রাশেদ গৌরনদী পৌরসভা ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের গৌরনদী উপজেলা শাখার যুগ্ম সম্পাদক।

    মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে হাসপাতালে আহত রাশেদ অভিযোগ করে বলেন, সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমানের সমর্থনে সোমবার সন্ধ্যায় গৌরনদী বাসস্ট্যান্ডে এলাকায় গণসংযোগ করছিলাম। এ সময় ছাত্রলীগ কর্মীরা আমার ওপর অতর্কিতভাবে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। হামলাকারীরা আমার বাম পা ভেঙে দিয়েছেন।

    গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ