ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • বরিশালে নিজের শটগানে পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ

    বরিশালে নিজের শটগানে পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের মেহেন্দিগঞ্জে মৎস্য বিভাগের সঙ্গে অভিযানে গিয়ে নিজের শটগানের গুলিতে বিদ্ধ হয়েছেন এক পুলিশ কনস্টেবল। সোমবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার চর শেফালী নলচর খালেরমুখে এ ঘটনা ঘটে।

    আহত মো. কায়সার আহমেদ মেহেন্দিগঞ্জ থানার কনস্টেবল।

    মেহেন্দিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলালউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, নদীতে অবৈধ জাল দিয়ে জাটকা শিকার বন্ধে অভিযান চলছিল। অভিযানে তাদের সহায়তায় যায় মেহেন্দিগঞ্জ থানা পুলিশের একটি দল। অভিযানের সময় কনস্টেবল কায়সার তার সঙ্গে থাকা শটগানের গুলি লোড করতে যান। অসাবধানতায় গুলি বাম পায়ের বুটভেদ করে আহত হয়েছেন তিনি। পরে তাকে প্রথমে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে তাকে ঢাকা পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।


    এ দিকে মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মৎস্য বিভাগের বরিশালের উপ-পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস, বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ ও বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোহাম্মদ লুৎফর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়। মেহেন্দিগঞ্জের গজালিয়া নদীতে এ অভিযানে র‌্যাব-কোস্টগার্ড ও পুলিশ সহায়তা করেছে। দিনভর পরিচালিত অভিযানে অবৈধ ২০টি পাইপজাল, ৮টি বেহুন্দি জাল ও ৫০ টি চরঘেরা জাল উদ্ধার করা হয়। পরে ওই জাল পুড়িয়ে ফেলা হয়।  

     

     


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ