ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • উজিরপুরে প্রতিপক্ষের হামলায় গৃহবধূ আহত 

    উজিরপুরে প্রতিপক্ষের হামলায় গৃহবধূ আহত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের জয়শ্রী বরতা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক গৃহবধূ আহত হয়েছে। 

    গতকাল রোববার সকাল ১০ টায় হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় ৪ জনকে অভিযুক্ত করে উজিপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 

    স্থানীয় ও আহতর পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শিকারপুর ইউনিয়নের জয়শ্রী বরতা গ্রামের আবুল সরদার (৫০), স্বপন সরদার (৩৫) গংদের সাথে সুমন সরদার (৪০) গংদের সাথে দীর্ঘদিন জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। সুমন সরদার গংদের দখলকৃত জমিতে রোববার সকালে আবুল সরদার ও স্বপন সরদার মাটি কাটতে যায়। 

    এসময় তাদের বাধা দিলে সুমন সরদারের স্ত্রী  সীমা বেগমকে মারধর করে।  স্থানয়ীরা সীমা বেগমকে পরিবারে লোকজন উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। আহত সিমা বেগমের ৩ টি পুত্র সন্তান রয়েছে। 

    এ ঘটনায় সুমন সরদার বাদী হয়ে আবুল সরদার, স্বপন সরদার, রিপন সরদার, শাহিন সরদারকে অভিযুক্ত করে উজিরপুর মডেল থানায় একটি  লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জাফর আহমেদ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে । 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ