ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • গৌরনদীতে স্কুলছাত্রীর শ্লীলতাহানির মামলায় গ্রেফতার ১

    গৌরনদীতে স্কুলছাত্রীর শ্লীলতাহানির মামলায় গ্রেফতার ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের গৌরনদী উপজেলার  কালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রীকে (১৩) শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। 

    এ ব্যাপারে ওই ছাত্রীর মা লিমা আক্তার বাদি হয়ে যুবক শাওন খলিফা ওরফে কাজল খলিফাকে আসামি করে সোমবার সকালে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামি শাওন খলিফাকে গ্রেফতার করেছে। শাওন উপজেলার কালনা গ্রামের তারেক খালিফা ছেলে।

    মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহাবুদ্দিন জানান, অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে যুবক শাওন খলিফা ওরফে কাজল খালিফা প্রায়ই উত্ত্যক্ত করে আসছিল। 

    সর্বশেষ গত ১ ফেব্রয়ারি স্কুল থেকে ওই ছাত্রী বাড়ি ফেরার পথিমধ্যে শাওন খলিফা ওই ছাত্রীকে শ্লীলতাহানি করে। 

    এ অভিযোগ করে ছাত্রীর মা লিমা আক্তার বাদি হয়ে সোমবার সকালে শাওন খলিফাকে আসামি করে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেন। তাৎক্ষনিক কালনা গ্রামে অভিযান চালিয়ে মামলার আসামি শাওন খলিফাকে গ্রেফতার করা হয়। 

    গ্রেফতারকৃত শাওনকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ