ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • মঠবাড়িয়ায় অবৈধ চার ইটভাটা মালিককে জরিমানা

    মঠবাড়িয়ায় অবৈধ চার ইটভাটা মালিককে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় অবৈধ চারটি অবৈধ ইট ভাটা মালিককে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। অভিযুক্ত মালিকরা হলেন, উপজেলার জানখালী গ্রামের ধীরেন্দ্র নাথের ছেলে দীপক রায় ও সৈয়দ আলীর ছেলে সরোয়ার হোসেন, কাটাখাল গ্রামের রুহুল আমীনের ছেলে রুবেল ও পশ্চিম মিঠাখালী গ্রামের শামসুল হকের ছেলে আবুল কালাম।

    গতকাল রোরবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম  এ ভ্রাম্যমান আদালত পরিচালিত করেন। এসময় মঠবাড়িয়া থানার পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উপস্থিত ছিলেন।

    জানা গেছে, সরকারী নির্দেশ উপেক্ষা করে প্রভাব দেখিয়ে গ্রামে ইট পোড়ানোর জন্য বিপুল পরিমানের কাঠ স্তুপ করেন তারা। বিগত দিনেও তারা কাঠ পুড়িয়ে ইট তৈরি করেছেন। এতে পরিবেশ মারাত্মক হুমকির মুখে পরে।

    উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম বলেন, ৪টি ইটভাটায় অভিযান চালিয়ে অবৈধ ইটের পাজা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পরিবেশের ক্ষতি করার জন্য তাদের ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।  এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ