ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ভোলায় নিজ স্কুলের মাইক্রোচাপায় শিশু নিহত

    ভোলায় নিজ স্কুলের মাইক্রোচাপায় শিশু নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় নিজের স্কুলের মাইক্রোবাসচাপায় আবু তালেব (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর পৌনে ১২টার দিকে সদর উপজেলার ভেলুমিয়া চন্দ্রপ্রসাদ গ্রামে এ ঘটনা ঘটে।

    আবু তালেব ওই গ্রামের সিদ্দিক মৃধার ছেলে। সে ভেলুমিয়া মডেল স্কুলের প্লে শ্রেণির শিক্ষার্থী।

    পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,  আজ বেলা সোয়া ১১টার দিকে স্কুল ছুটির পর অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে আবু তালেবও স্কুলের মাইক্রোবাসে উঠে বাড়ি ফিরছিলেন।

    বাড়ির সামনে মাইক্রোবাসটি আসলে আবুল তালেব নামছিল। সে নামার সঙ্গে সঙ্গে মাইক্রোবাসটি চালু করে যেতে চাইলে চাপায় পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে শিক্ষার্থীদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে মাইক্রোবাস চালককে আটক করে পুলিশে সোপর্দ করে। 

    ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ ইনজামুল হোসেন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মাইক্রোচালক হানিফকে আটক করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ