ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • ১১ ঘণ্টা পর আমতলী-পুরাকাটা রুটে ফেরি চলাচল শুরু

    ১১ ঘণ্টা পর আমতলী-পুরাকাটা রুটে ফেরি চলাচল শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় বরগুনার আমতলী-পুরাকাটা নৌপথে শুরু হয়েছে ফেরি চলাচল। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে ফেরি চলাচল শুরু হয়।

     
    এর আগে ঘন কুয়াশায় ও ডুবোচরের কারণে নৌ দুর্ঘটনা এড়াতে রোববার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

    আমতলী-পুরাকাটা রুটের ইউটিলিটি ফেরি চালক দোলন মিয়া বলেন, নাব্যতা সংকট ও ঘন কুয়াশার কারণে রাত থেকে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। সকাল সাড়ে ৮টা থেকে কুয়াশার ঘনত্ব কমে গেলে আমতলী-পুরাকাটা নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নৌপথের উভয় ফেরিঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। সিরিয়াল অনুযায়ী পারাপার করা হবে এসব যানবাহন।

    বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল বলেন, এক দিকে ঘনকুয়াশা, অন্যদিকে ডুবোচরে ফেরি চলাচল অনেকটাই বাধাগ্রস্ত হচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ