ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ইব্রাহিম রাইসিকে অভিনন্দন হামাস’র

    ইব্রাহিম রাইসিকে অভিনন্দন হামাস’র
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে অভিনন্দন জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। 

    শনিবার এক বার্তা পাঠিয়ে হামাস এ অভিনন্দন জানিয়েছে বলে ইরানের বার্তা সংস্থা ‘ফার্স’ খবর দিয়েছে। 

    হামাসের অভিনন্দন বার্তায় বলা হয়, এই আন্দোলন রাষ্ট্র পরিচালনা ও জনগণের সেবা করার ক্ষেত্রে নির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি’র জন্য আল্লাহর দরবারে দোয়া করছে। সেইসঙ্গে তার নেতৃত্বে ইরান যাতে ভবিষ্যতে ফিলিস্তিনি জাতির অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আগের মতো ফিলিস্তিনি জনগণের পাশে থাকতে পারে সে তাওফিকও কামনা করছে।

    এদিকে কঠোর পরিশ্রমী, বিপ্লবী ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার অঙ্গীকার করেছেন ইরানের নতুন প্রেসিডেন্ট ও দেশটির সাবেক প্রধান বিচারপতি ইব্রাহিম রাইসি।

    শনিবার রাতে দেওয়া এক বিবৃতিতে এ বিজয়কে ‘ঐতিহাসিক’ ও ‘প্রবল আবেগপূর্ণ’ বলে মন্তব্য করেন তিনি। 

    ১৮ জুন ইরানের ১৩তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। শনিবার এ নির্বাচনের শতকরা ৯০ ভাগেরও বেশি ভোট গণনার পর ইব্রাহিম রাইসিকে নির্বাচিত প্রেসিডেন্ট ঘোষণা করা হয়।

    ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইব্রাহিম রাইসি ৬১ দশমিক ৯৫ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। 

    ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ইরানে এবারের নির্বাচনে সবচেয়ে কম ভোট পড়েছে। মাত্র ৪৮ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে। ইব্রাহিম রাইসি দুই কোটি ৮৯ লাখ ৩৩ হাজার ৪ ভোট পেয়েছেন।

    এ ছাড়া রাইসির পর দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ লাখ ১২ হাজার ৭১২ ভোট পেয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক কমান্ডার মোহসেন রেজাই। 

    তৃতীয় স্থানে থাকা মধ্যপন্থি আব্দুল নাসের হেমাতি ২৪ লাখ ৭ হাজার ২০১ ভোট পেয়েছেন। এ ছাড়া রক্ষণশীল প্রার্থী আমির হোসেইন গজিজাদেহ হাশেমী পেয়েছেন ৯ লাখ ৯৯ হাজার ৭১৮ ভোট।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ