ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • বিচারপতি নাজমুল আহাসান মিজানের দ্বিতীয় বার্ষিকী পালন

    বিচারপতি নাজমুল আহাসান মিজানের দ্বিতীয় বার্ষিকী পালন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান মিজান স্মৃতি সংসদের  উদ্যোগে তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালনে রোববার সকাল ৯ টায় কবর জিয়ারত, শ্রদ্ধাঞ্জলি অর্পন ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 

    বরিশাল নগরীর মুসলিম গোরস্থানে মরহুম বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান মিজানের কবরে পুষ্পস্তবক অপর্ন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। সেখানেই সংগঠনের উদ্যোগে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

    এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে সাংগঠনিকভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন, স্মৃতি সংসদের আহবায়ক, প্রবীন আইনজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানবেন্দ্র বটব্যাল, যুগ্ম আহ্বায়ক ও বরিশাল আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট লস্কর নুরুল হক, স্মৃতি সংসদের  সদস্য সচিব বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, বরিশাল আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এম এ ফয়েজ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, গণতান্ত্রিক আইনজীবী সমিতির অ্যাডভোকেট সৈয়দ জাহাঙ্গীর, অ্যাডভোকেট হিরণ কুমার দাস মিঠু,  অ্যাডভোকেট বিশ্বনাথ দাশ মুন্সি, বাংলাদেশ শিক্ষক সমিতির অধ্যক্ষ আমিনুর রহমান খোকন, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি মিজানুর রহমান, প্রয়াত বিচারপতি নাজমুল আহাসান মিজানের পরিবারের সদস্যরাসহ অন্যান্য ব্যক্তিবর্গ ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ