ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা
  • লালমোহনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

    লালমোহনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহন উপজেলা পাঙ্গাসিয়া স্কুল এন্ড কলেজের ৩১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

    রোববার সকালে বিদ্যালয়ের মাঠে প্রথমেই জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলন ক্রীড়ার মশাল জ্বালানো, কবুতর ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু করেন অতিথিরা।

    এসময় পাঙ্গাসিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ আবু ইউসুফ'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমোহন  সরকারি শাহবাজপুর কলেজের সাবেক অধ্যাপক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তফা কামাল।

    এসময় তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপশি ক্রীড়ার প্রতিও মনোযোগ দিতে হবে, তাহলেই শিক্ষার্থীদের সুন্দর মন ও দেহ সুস্থ থাকবে। এবং  শিক্ষার্থীরা সকল ধরনের খারাপ কাজ ও স্মার্ট মোবাইলের প্রতি আসক্তি কমবে।

    অনুষ্ঠানটি ক্রীড়া শিক্ষক আবুল কালামের পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন, প্রতিষ্ঠানের সকল শিক্ষকগণ।

    ক্রীড়া প্রতিযোগিতায় ৪টি ইউনিটে ৪০টি ইভেন্ট ৩শত শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিটি ইভেন্টে ৩জন করে বিজয়ী ঘোষণা করা হয়। পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ