ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • আগৈলঝাড়ায় দুই বছর পর আদালতের রায়ে ইউপি সদস্য নির্বাচিত 

    আগৈলঝাড়ায় দুই বছর পর আদালতের রায়ে ইউপি সদস্য নির্বাচিত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগৈলঝাড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্ইু বছর দুই মাস বাইশ দিন পর আদালতে পুনঃভোট গননায় ইউপি সদস্য নির্বাচিত হলেন আসাদুজ্জামান খলিফা। 

    আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১১ নভেম্বর উপজেলার বাকাল ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে তিন জন প্রার্থী মামুন পাইক, আসাদুজ্জামান খলিফা ও লাল মিয়া পাইক প্রতিদ্বন্দীতা করেছিল। 

    ওই ওয়ার্ডের বিএইচপি একাডেমীর কেন্দ্রে ভোট শেষে ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার উপজেলা সমবায় কর্মকর্তা কামরুজ্জামান ফুটবল মার্কার প্রার্থী আসাদুজ্জামান খলিফা ১১৮৯, আপেল মার্কার প্রার্থী লাল মিয়া পাইক ১ ভোট ও মোরগ মার্কার প্রার্থী মামুন পাইক ১২৮০ ভোট ফলাফল ঘোষণা করে মামুন পাইককে বিজয়ী ঘোষণা করে। 

    এরপর ২০২২ সালের ৪ জানুয়ারী সরকারী কোষাগারে ৫ হাজার টাকা জমা দিয়ে পুনঃভোট গননার জন্য বরিশাল সিনিয়র সহকারী জজ আদালতে আবেদন করেন ফুটবল মার্কার প্রার্থী আসাদুজ্জামান খলিফা। 

    প্রার্থী আসাদুজ্জামান খলিফার পক্ষে মামলা পরিচালনাকারী এ্যাডভোকেট আজাদ রহমান জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্ইু বছর দুই মাস বাইশ দিন পর আদালতে পুনঃভোট গননার আবেদন করলে রোববার আদালতের বিচারক হাসিবুল হাসান এর নির্দেশে পুনঃভোট গননায় আসাদুজ্জামান খলিফা ১১৭২ ভোট ও মামুন পাইক ১১৩৫ ভোট পায়। শেষে আসাদুজ্জামান খলিফাকে ইউপি সদস্য হিসেবে বিজয়ী ঘোষণার রায় দেন বিচারক। 

    ভোট গননার সময় আদালতে উপস্থিত ছিলেন, বিচারক হাসিবুল হাসান, প্রার্থী মামুন পাইক, তার পক্ষের আইনজীবী জাহিদুল ইসলাম পান্না ও প্রার্থী আসাদুজ্জামান খলিফা। 

    বিজয়ী প্রার্থী আসাদুজ্জামান খলিফা জানান, নির্বাচনে স্থানীয় প্রভাব খাটিয়ে প্রার্থী মামুন পাইক ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার উপজেলা সমবায় কর্মকর্তা কামরুজ্জামানকে প্রভাবিত করে আমাকে পরাজিত করা হয়েছিল। আমি বিজয়ী হওয়ার পরেও দ্ইু বছর দুই মাস বাইশ দিন পর আদালতের পুনঃভোট গননায় জনগনের রায় সফল হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ