ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • হয়ে গেল বরিশাল প্রথম আলো বন্ধুসভার পিঠা উৎসব

    হয়ে গেল বরিশাল প্রথম আলো বন্ধুসভার পিঠা উৎসব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে অনুষ্ঠিত হলো প্রথম আলো বন্ধুসভার পিঠা উৎসব। বাংলাবাজারে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসব শুরুর আগে আলোচনা সভায় বন্ধুসভার সদস্যদের উদ্দেশে দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন প্রথম আলোর ব্যুরো প্রধান এম জসীম উদ্দিন। 

            তিনি বলেন, মানুষের জীবন গঠনে লক্ষ্য অর্জন নির্দিষ্ট গন্ডির মধ্যে থাকা ঠিক নয়। লক্ষ্য হবে অবারিত। বর্তমানে তরুণ সমাজের মধ্যে শুধু পাঠ্যবই পড়াশোনা চলছে প্রশাসক হওয়ার জন্য। সাহিত্য, সংস্কৃতি, কবিতা ও শিল্পকর্মের সঙ্গে এদের বেশিরভাগই যুক্ত নেই। কিন্তু পড়াশোনা শুধু প্রশাসক কিংবা একটা চাকরির জন্য নয়। পড়াশোনা জীবন গঠনের জন্য। সমাজে ইতিবাচ ভূমিকা রাখার জন্য। 
    প্রথম আলোর প্রতিবেদক আরো বলেন, বন্ধুসভার মাধ্যমে সবাইকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে হবে। অজুহাত কিংবা কোনো প্রতিবন্ধকতা দিয়ে কাজ আটকে রাখলে হবে না। এজন্য সব বাধা অতিক্রম করে সবাইকে জেগে ওঠার আহবান জানান তিনি।

    অনুষ্ঠানে তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞ রাকিবুল ইসলাম বলেন, জীবন কোনো বোঝা নয় বরং উপভোগের। ইতিবাচক চিন্তা ও কর্মের মাধ্যমে নিজেদেরকে জীব্ন উপভোগ করার চেষ্টা করতে হবে। এসময় নতুন প্রজন্মকে প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হওয়ার পরামর্শ ও প্রয়োজনে তাদের প্রশিক্ষণ দেওয়ার আশ্বাসও দেন তিনি।

     দৈনিক মতবাদের ব্যবস্থাপনা সম্পাদক বিপ্লব রায় বলেন, সবার মধ্যেই সুপ্ত প্রতিভা রয়েছে। সেগুলোকে জাগিয়ে তুলতে হবে। বন্ধুসভার বন্ধুদের মধ্যে বন্ধন আরো দৃঢ় করতে হবে। আমাদের দৃষ্টিভঙ্গি উন্নত হলেই জীবন উন্নত করা সম্ভব। 
             পোশাক প্রস্তুত ও বিক্রয়কারী একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ইমরান শেখ বলেন, নতুন কিছু সৃষ্টিতে আনন্দ অন্যরকম। প্রথম আলো বন্ধুসভা সেই আনন্দ সৃষ্টির জন্যই কাজ করছে। সবাই মিলে নতুন কিছু গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

       আলোচনা শেষে অতিথি ও বন্ধুদের মধ্যে বিভিন্ন ধরনের পিঠা, কেক ও মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়। পরে প্রথম আলো কার্যালয়ের নিচে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ